Ameen Qudir
Published:2019-01-24 22:15:33 BdST
সংবাদ দক্ষিন সুরমা উপজেলা স্বাস্থ্য বিভাগের সাথে টি আই বি ও সনাক সিলেট এর মত বিনিময়
ডা. মোহাম্মদ সাঈদ এনাম
__________________________
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি, সনাক এর যৌথ উদ্যোগে সিলেট বিভাগের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দক্ষিণ সুরমায় মত বিনিময় সভা হয়ে গেল।
মত বিনিময় সভা শেষে টিআইবি কর্মকর্তারা হাসপাতালের চলমান নানান উন্নয়নমূলক কাজের জন্যে সরকারের স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষ, হাসপাতালে কর্মরত চিকিৎসক নার্স এবং হাসপাতাল ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির সকল সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
মত বিনিময় সভার সভাপতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ও ইউরোপিয়ান সাইকিয়াট্রিক এসোসিয়েশন এর মেম্বার, ডা সাঈদ এনাম উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
_________________________
ডা. মোহাম্মদ সাঈদ এনাম
সাইকিয়াট্রিস্ট
মেম্বার, আমেরিকান সাইকিয়াট্রিক এসোসিয়েশন
মেম্বার, ইউরোপিয়ান সাইকিয়াট্রিক এসোসিয়েশন ।
