সংবাদদাতা
______________________
নেত্রকোনার খালিয়াজুরীতে টিউমারের কথা বলে শেফালি আক্তার নামে মধ্যবয়সী এক নারীর স্তন কেটে নেওয়ার মামলায় মোহাম্মদ মানিক তালুকদার নামে এক হোমিও চিকিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ।তিনি খালিয়াজুরীর গাজীপুর ইউনিয়নের পাঁচহাট বাজারে ইকবাল হোমিও হল নামে চেম্বার বানিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন ।
১০ সেপ্টেম্বর২০১৯ বিকেলে মামলাটি দায়ের করা হলে মানিককে গ্রেফতার করা হয়।
মোহাম্মদ মানিক মদন উপজেলার মাঘান ইউনিয়নের কাতলা গ্রামের আমির উদ্দিন তালুকদারের ছেলে।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এটি এম মাহমুদুল হক মিডিয়াকে এতথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, খালিয়াজুরী পাঁচহাট বাজারে ইকবাল হোমিও হলে নিয়মিত রোগী দেখতেন মানিক। চলতি বছরের ৭ এপ্রিল ইকবাল হোমিও হলে শেফালিকে ডেকে নিয়ে যান ইকবাল নামে এক ব্যক্তি।জরুরি অপারেশন করতে হবে বলে ২০ হাজার টাকা নিয়ে নিজ চেম্বারে শেফালিকে অজ্ঞান করে ব্লেড দিয়ে তার বাম স্তনটি কেটে ফেলেন। কয়েকদিন পর শেফালির কাটা স্তনে পচন ধরে যায়। বর্তমানে ওই নারীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হবে।
এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানিক তার বিরুদ্ধে মামলায় করা অভিযোগের সত্যতা স্বীকার করেছেন।
এ বিষয়ে প্রতিক্রিয়ায় ডা. গোলাম ইমতিয়াজ বলেন, এসব নিয়ে কোনো হৈচৈ আছে? পরিবেশটা কেমন শান্ত না। অথচ সত্যিকারের ডাক্তারদেরই শুধু বিভিন্ন ভুল চিকিৎসা বা অন্য কোনো কিছু আপনাদের চোখে পড়ে এবং তাদেরকে অপদস্ত হেয় করে সবাই সেই পৈশাচিক আনন্দ পায়। এসব দেখে আসল ফায়দা লুটে এসব মানুষ রুপী হাজার হাজার সত্যিকারের কসাইরা।