Ameen Qudir
Published:2020-04-05 03:29:51 BdST
সামাজিক দূরত্ব বজায় রেখে লম্বা লাঠি আর লম্বা টেডা নিয়ে দু'দল গ্রামবাসীর লড়াই
ডেস্ক
_____________________
৩ দিন আগে একটি জেলার গ্রামবাসীদের দুই দল মারামারিতে অংশ নেয়। মারামারির পর একটি বেসরকারি টেলিভিশনের প্রতিনিধি স্থানীয়দের কাছে জানতে চান, লকডাউন উপেক্ষা করে তারা মারামারি করলেন কেনো? এক যুবক জানান, তারা মারামারির সময় সবাই ফেসমাস্ক পরে ছিলেন এবং মারামারি শেষে তারা সাবান দিয়ে হাতও ধুয়েছেন। আরেকজন জানান, তারা লম্বা লাঠি আর টেডা ব্যবহার করেছেন, যেন সামাজিক দূরত্ব বজায় থাকে!
তথ্য ফেসবুক
