ডেস্ক
Published:2021-07-24 17:23:38 BdST
ফকির আলমগীরের মহাপ্রয়াণ, একটি যুগের অবসান
ডা. গুলজার হোসেন উজ্জ্বল
রক্ত রোগ বিশেষজ্ঞ
বিশিষ্ট সঙ্গীতশিল্পী
______________________
ফকির আলমগীর চলে গেলেন একটি যুগের অবসান ঘটিয়ে৷ গণসংগীতে এমন জৌলুসময় ক্যারিয়ার আমাদের দেশে আর নেই, হবেও না হয়ত। উনি নিজেই ছিলেন একটি ভিন্ন জনরা।
তাঁর উত্থান বাঙ্গালি জাতিসত্তার উত্থানের হাত ধরে৷ ৬৬ থেকে শুরু। ৬৯ এও উত্তাল ছিলেন গান নিয়ে। ৭১ এ ছিলেন শব্দ সৈনিক।
স্বাধীন বাংলাদেশে রক মিউজিকের অন্যতম স্থপতি হয়ে ছিলেন স্পন্দনে। এরপর নিজের দল 'ঋষিজ'।
তার গান মূলত ফোক-রক-ফিউশন। বিষয়বস্তুর দিক থেকে গণসংগীত। এই ধারায় তিনি বাংলাদেশে এক এবং অদ্বিতীয় ছিলেন।
ফকির আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর। বিএসইসির পরিচালক ছিলেন। যদিও নিজের পেশাগত পরিচয় তিনি কখনই তেমন একটা বলতেন না৷
কিশোর বয়সে বিভিন্ন অনুষ্ঠানে আমি ফকির আলমগীরের 'ও সখিনা' গানটি গাইতাম। আমার গান বাজনার জীবনে তিনি আমার অন্যতম আইডল ছিলেন।
আপাদমস্তক শিল্পী ফকির আলমগীর এর মহাপ্রয়ানে তাকে গভীর শ্রদ্ধা জানাই।
