Ameen Qudir

Published:
2018-02-24 16:24:22 BdST

রাস্তার এই পাঁপড় বিক্রেতা কি ঋতিক রোশন নাকি লুক এলাইক


 

 


ডেস্ক রিপোর্ট

রাস্তার এই পাঁপড় বিক্রেতা কি সত্যিই ঋতিক রোশন নাকি লুক এলাইক ! এ নিয়ে মিডিয়ায় তোলপাড় চলছে।

বলিউডের জনপ্রিয় অভিনেতাদের একজন ঋতিক রোশন। টাকা-পয়সার কোনো কিছুর অভাব থাকার কথা নয় তার। কিন্তু সেই বলিউড সুপারস্টার কিনা রাস্তায় পাঁপড় বিক্রি করছেন! অবাক হলেও এমন দৃশ্য দেখা গেছে ভারতের রাজস্থানের ব্যস্ত রাস্তায়।

প্রথম দিকে ইনটারনেট মিডিয়া ও ভক্তরা এই ছবির মানুষটিকে নিতান্তই অখ্যাত কোন ফেরিঅলা ভেবেছিলেন। ছবিটি ভাইরালও হয়। পরে ফাঁস হল আসল রহস্য।

 

‘সুপার-থার্টি’ ছবির শ্যুটিংয়ে এদিনও তেমনই একটি রূপ ধারণ করেছিলেন ঋতিক ।

মিডিয়ার খবর, পাঁপড় বিক্রেতার চরিত্রের মধ্যে এতটাই ঢুকে গিয়েছিলেন ঋতিক এবং মেকআপ ছিল এতটাই সাধারণ যে, পথচারী সাধারণ মানুষ কেউ সেভাবে তাকে চিনতেই পারেনি।

মাত্র দিন কয়েক আগেই ‘সুপার-থার্টি’ ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আসে। ছবিতে একজন গণিতবিদের চরিত্রে অভিনয় করছেন ঋতিক । সেখানে নায়কের চেহারা দেখে সকল দর্শকই চমকে গিয়েছিলেন।

এবার পাঁপড় বিক্রেতার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। এতে ৪৪ বছর বয়সী অভিনেতা একটি পুরনো, নোঙরা জামা পরে পাপড় বিক্রি করছেন। গায়ে গামছা দেওয়া এবং গালে দাড়িও রয়েছে ঋতিকের।

মিডিয়ার খবর, গত ২২ জানুয়ারি ভারতের মুম্বাইয়ে শুরু হয় ছবিটির শুটিং। ছবিটি আগামী বছরের জানুয়ারি মাসের ২৬ তারিখ মুক্তি পাওয়ার কথা রয়েছে।


বিনোদন এর জনপ্রিয়