Ameen Qudir
Published:2019-09-12 20:36:02 BdST
খুলনায় প্রায় ১০০ একর জমি নিয়ে উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে
ইউরোপের একটি আধুনিক মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস । খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় এরকম অত্যাধুনিক হবে বলে সর্বস্তরের খুলনাবাসির প্রত্যাশা।
ডেস্ক
________________________
খুলনায় প্রায় ১০০ একর জমি নিয়ে উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রত্যয়ে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এই চিকিৎসালয়টি হবে সর্বাধুনিক। সব রকম চিকিৎসা থাকবে। খুলনাসহ দক্ষিণ বঙ্গের মানুষের কাছে এর মাধ্যমে পৌছাবে সর্বশেষ চিকিৎসা ন্যুনতম খরচে। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া এক চিঠিতে বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে খুলনার জেলা প্রশাসককে। বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য শিগগিরই জমি নির্ধারণ করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

