Dr. Aminul Islam
Published:2024-08-23 14:57:51 BdST
মানুষ যখন মুসিবতে অবলা প্রাণীরও পাশে দাঁড়ায়, তখনই সে আশরাফুল মাখলুকাত
ডেস্ক
_________
মানুষ যখন দুর্যোগে বিপদে মুসিবতে অবলা প্রাণীরও পাশে দাঁড়ায়, তখনই সে আশরাফুল মাখলুকাত : সৃষ্টির সেরা জীব । আর যখন অসহায়কে পোড়ায়, হত্যা করে, তখন সে শয়তানের চেয়েও ইতর, নিষ্ঠুর ও ভয়ঙ্কর।
বন্যাকালে মানুষ পশু কেও নিয়েছে জীবনের কাফেলায়। মানুষ শুধু মানুষের জন্যই নয়, সকল প্রাণের জন্য।
অধ্যাপক ডা আহমেদ লিঙ্কন এ-ই মানবতার উচ্চারণে লিখেছেন, মানুষ এই সময়ই আশরাফুল মাখলুকাত হয়ে উঠে। পশুর প্রতি নিষ্ঠুর আচরনকারী মানুষ আদতে মানুষই নয়, সে শিক্ষিত, উচ্চপদস্থ, ধার্মিক ইত্যাদি হতে পারে, কিন্তু মানুষ কখনোই না।
