DESK
Published:2024-09-09 12:29:31 BdST
প্রজাতন্ত্রের সব কর্মকর্তা-কর্মচারীর মত ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের জন্য সপ্তাহে ২ দিন ছুটির দাবি
ডেস্ক
________________
ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের জন্য সপ্তাহে ২ দিন ছুটির দাবি জোরালো হচ্ছে। এ ক্ষেত্রে ডাক্তাররা বৈষম্যর শিকার হচ্ছেন।
চিকিৎসক ও কথাসাহিত্যিক:
(কনসালটেন্ট, সার্জিক্যাল ও লিভার আইসিইউ, ইউনাইটেড হাসপাতাল) আশরাফ জুয়েল এই দাবি নিয়ে আওয়াজ তুলেছেন । তিনি বলেন,
"চিকিৎসকসহ অন্যান্য সকল স্বাস্থ্যকর্মী ব্যতীত প্রজাতন্ত্রের সব কর্মকর্তা-কর্মচারী সপ্তাহে দুইদিন ছুটি উপভোগ করে। আমরা যে অতিরিক্ত খাটি এর জন্য কেউ কী অতিরিক্ত বেতন/ওভারটাইম ফি পাই? তাহলে এই অতিরিক্ত খেটে লাভ কী?
এসব নিয়ে কথা না বলে ব্যক্তিগত স্বার্থ উদ্ধারে ব্যস্ত হয়ে পড়েছে চিকিৎসকসমাজ। এদের উন্নতি হবে না, হবে না, হবে না।"
